1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

দেশের ১১ সিনেমা হলে ‘অন্যপাতা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন, পারিবারিক প্রত্যাশা, জীবনের নানা সংকট আর ভালোবাসার অনুভূতি নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘অন্যপাতা’। চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত সিনেমাটি আজ ২৩ অক্টোবর থেকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এগিয়েছে ‘অন্যপাতা’র গল্প। এতে উঠে এসেছে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার লড়াই, পারিবারিক চাপ, অপ্রত্যাশিত বাস্তবতার মুখোমুখি হওয়া এবং প্রেমের নানা অনুভূতি। তবে গল্পটি শুধু ভর্তি পরীক্ষার প্রতিযোগিতায় সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের জীবনের নানা টানাপোড়েনও তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘অন্যপাতা’র নেপথ্যে কাজ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ জন শিক্ষার্থী।

সিনেমাটি পরিচালনা করেছেন চুয়েটের শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল ও প্রত্যাশা। অন্যান্য চরিত্রে রয়েছেন শাইম, নোমান, অনিমেষ, একুশী ও ইমরান। সিনেমাটির প্রযোজক চুয়েটের শিক্ষার্থী অংকন দে অনিমেষ, বুয়েটের শিক্ষার্থী আবতাহী শামস ও শাহেজাহান এ্যানি।

আজ থেকে দেশের ১১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘অন্যপাতা’। সিনেমাটি নিয়ে পরিচালক শাহেজাহান এ্যানি বলেন, ‘অন্যপাতার গল্পটা আমাদের সবার নিজের জীবনের গল্প। এটা শুধু অ্যাডমিশনের গল্প বলে থেমে থাকেনি, আমাদের মা-বাবার প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, হাজারটা দায়িত্বের মাঝেও নিজের মনের কথা, ভালোবাসার অনুভূতির প্রকাশ।’

চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে নির্মিত সিনেমাটিতে নিজেদের জীবনের অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণের পথে শিক্ষার্থীদের সংগ্রাম, পরিবারের প্রতি দায়িত্ব এবং ব্যক্তিগত অনুভূতির গল্প নিয়ে নির্মিত ‘অন্যপাতা’ এবার বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ