1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে করা মামলায় পরবর্তী শুনানি হবে ৫ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত করেছেন আদালত।

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে করা এক মামলায় শুক্রবার এ আদেশ দেওয়া হয়। ফলে ২৫ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচন আপাতত হচ্ছে না।

নিউ ইয়র্ক সিটির কুইন্সে অবস্থিত সুপ্রিম কোর্টের বিচারক চেরি এ বাগস এ আদেশ দেন বলে জানিয়েছেন বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের।

শুক্রবার সন্ধ্যায় সংগঠনের ভবনে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী শুনানি হবে ৫ নভেম্বর। আদালতের পরবর্তী নির্দেশনার ওপর নির্ভর করবে নির্বাচনের পরবর্তী কার্যক্রম।

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় ওসমান চৌধুরী নামে এক ব্যক্তি আদালতে মামলা করেন। তার অভিযোগ, একই ঠিকানায় অনেককে ভোটার করা হয়েছে। এ ছাড়া বিপুলসংখ্যক ভোটারের ক্ষেত্রে একই ফোন নম্বর ব্যবহারের অভিযোগও তুলেছেন তিনি।

ওসমান চৌধুরীর ভাষ্য, একটি ফোন নম্বর ২৭৫ জন ভোটার ব্যবহার করেছেন। আরও চারটি নম্বর যথাক্রমে ২৩১, ২৩০, ২২৩ ও ২০৭ জন ভোটারের ক্ষেত্রে ব্যবহারের অভিযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আদালতের আদেশে ওসমান চৌধুরীকে সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা এবং সভাপতি পদে নির্বাচনের যোগ্য ঘোষণার বিষয়টিও রয়েছে।

বাংলাদেশ সোসাইটির এবারের নির্বাচনে ৩৫ হাজার ২৪২ জন ভোটার তালিকাভুক্ত হয়েছেন। ২৫ অক্টোবর নিউ ইয়র্কের কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কস এলাকার পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণের কথা ছিল।

২১ সদস্যের কার্যকরী কমিটির নির্বাচনে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলের বাইরে সাধারণ সম্পাদক পদে লড়ছেন রাব্বি সৈয়দ।

প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর নির্বাচনের আগে আদালতের স্থগিতাদেশ আসায় প্রবাসীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

এ পরিস্থিতির জন্য তিনি ভোটারদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং পরবর্তী কার্যক্রমে সবার সহযোগিতা চান।

সংবাদ সম্মেলনে আদালতের আদেশের নথিও বিতরণ করা হয়। সেখানে বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্রে সংগঠনের বিরুদ্ধে মামলা করার সুযোগ না থাকার বিধান নিয়ে আদালতের পর্যবেক্ষণ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিচারক ওই বিধানকে নিউ ইয়র্কের আইন ও জননীতির পরিপন্থি এবং প্রয়োগের অযোগ্য বলে মন্তব্য করেছেন।

ওসমান চৌধুরী নিউ ইয়র্কে ট্যাক্সিচালক হিসেবে কাজ করেন। ২০০৭ সালে এক যাত্রীর ফেলে যাওয়া হীরার ৩১টি আংটিসহ একটি ব্যাগ ফিরিয়ে দিয়ে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হয়েছিলেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বর্তমানে তিনি ট্যাক্সিচালকদের অধিকার রক্ষার আন্দোলনেও যুক্ত রয়েছেন।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সদস্য রুহুল আমিন সরকার, শামসুদ্দিন আযাদ, বদরুল হক খান, মিঠু হামিদ, দুলাল মিয়াসহ বাংলাদেশ সোসাইটির বিদায়ী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

প্রয়োজন কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বিকল্প শ্রমবাজার

ডিজিটাল নিরাপত্তা কি শুধু সচেতন ও বিত্তবানদের জন্য?

মক্কায় মৃত্যুদণ্ড: প্রবাসীদের আইনি সুরক্ষার কঙ্কালসার চিত্র

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ