1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৬

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সড়ক বিভাজকের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে। এতে তিনজন নিহত এবং আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন।

আজ শনিবার (২৪ অক্টোবর) রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটি ‘দর্শনা পরিবহণ’ নামের একটি দূরপাল্লার বাস। বাসটি চুয়াডাঙ্গা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। হাঁসাড়া এলাকায় পৌঁছালে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি আইল্যান্ড সংলগ্ন স্টিলের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকেই তিনজনের মরদেহ উদ্ধার করেন। এ ছাড়া ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে গুরুতর আহত ১১ জনকে দ্রুত উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অপর আহত পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তবে নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ