1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা সোমবার থেকে নতুন রুটে চলবে মহানগর এক্সপ্রেস ইনশাআল্লাহ সিলেট- ২ আসনের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না- এমপি লুনা ঢাকা থেকে কক্সবাজার যেতে যেসব স্টেশনে থামবে মহানগর এক্সপ্রেস বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারতের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ সরকার পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে আন্তরিক প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে যেসব সমঝোতা স্মারক আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিস্বার্থে ব্যবহার নয়: পানিসম্পদমন্ত্রী পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি ফুটবল উন্নয়নে জাপানের ক্লাবের সঙ্গে যে পরিকল্পনা শামস-উল-হুদা ফুটবল একাডেমির

ইনশাআল্লাহ সিলেট- ২ আসনের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না- এমপি লুনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব : সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, গত ১৭ বছরে বিশ্বনাথ ও ওসমানীনগরে সমস্যার পাহাড় জমেছে। এসব সমস্যা পাঁচ বছরে সম্পূর্ণ সমাধান করা সম্ভব নয়। তবে কথা দিচ্ছি, এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। ইনশাআল্লাহ সিলেট ২ আসনের কোনো এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না।

তিনি আরো বলেন, ‘আমি মিথ্যা প্রতিশ্রুতি দেই না। ২০১২ সাল থেকে এই নির্বাচনী আসনের প্রতিটি এলাকায় আমার বিচরণ রয়েছে। দুই উপজেলার সব সমস্যা চিহ্নিত করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন কাজ শুরু হয়েছে।’

সংসদ সদস্য বলেন, ‘১৭ বছরের সমস্যা এক-দুই দিনে সমাধান করা যাবে না। আমাদের সম্পদ সীমিত। তাই পর্যায়ক্রমে প্রতিটি সড়ক ও অবকাঠামোর উন্নয়ন করা হবে। আগামী পাঁচ বছরে দুই উপজেলার ১৪৪টি ওয়ার্ডে সামগ্রিক উন্নয়ন হবে। গত সাত মাসে প্রতিটি ওয়ার্ডে ছোট-বড় উন্নয়নকাজ হয়েছে। ইতিমধ্যে ১০০টি সড়ক সংস্কার প্রকল্পের আওতায় আনা হয়েছে।’

তিনি আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিশাল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।

খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা এম. কয়েছ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কাওছার খান ও সদস্যসচিব আশিকুর রহমান রানা।

ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হ‌ওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রহিম আলী।

এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুক মিয়া, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আপ্তাব আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিক খান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ধনাই মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইছবর আলী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান আহমদ প্রমুখ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ