1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকার পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে আন্তরিক প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে যেসব সমঝোতা স্মারক আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিস্বার্থে ব্যবহার নয়: পানিসম্পদমন্ত্রী পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি ফুটবল উন্নয়নে জাপানের ক্লাবের সঙ্গে যে পরিকল্পনা শামস-উল-হুদা ফুটবল একাডেমির মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ভূমিমন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস পুঁজিবাজারে নিরাপদ বিনিয়োগের সেরা ব্যাংক-জ্বালানি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা, বহু গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ: মৃত্যু ৩, আহত ৩ | Boishakhi Online

পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

জেলা শহরের কাছে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে পূর্বনির্ধারিত স্থানে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বিকেলে মহাসড়কের কোটাপাড়া ব্রিজ-সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে শরীয়তপুর সদর, নড়িয়া, জাজিরাসহ বিভিন্ন উপজেলার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক ইমরান আল নাজির, ইউপি সদস্য বিল্লাল শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. হাবিবুর রহমান, আবির হাসান ও আমিনুল জিতু।

বক্তারা বলেন, ২০২৩ সালে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হওয়ার পর জেলা শহরের পাশে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের কাছে বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ করা হয়েছিল। সম্প্রতি উপাচার্য নিয়োগের পর ওই স্থান বাদ দিয়ে ডামুড্যা উপজেলার একটি ইউনিয়নের চরের জমিতে বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান নির্ধারণের ঘোষণা দেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।

বক্তাদের ভাষ্য, ডামুড্যা উপজেলার প্রস্তাবিত স্থানটি জেলার এক প্রান্তে অবস্থিত। সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি হবে। শিক্ষার্থীদের আবাসন, চিকিৎসা, টিউশন ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়বে।

বক্তারা আরও বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় কোনো নির্দিষ্ট এলাকার মানুষের জন্য নয়; পুরো জেলার শিক্ষার্থী ও জনগণের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জেলা সদর বা এর আশপাশে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং আবাসন, চিকিৎসাসহ অন্যান্য নাগরিক সুবিধা পাওয়ার সুযোগ বাড়বে।

মানববন্ধন থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। জেলা শহরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে পূর্বনির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয়টি নির্মাণের দাবিও জানানো হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ