চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন
উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন
ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]
ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটিতে মোট ৬ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ঘটনাস্থলেই দুইজন পুরুষ ও একজন নারী প্রাণ হারান। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা মো. শামীম রেজা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতদের নাম-পরিচয় শনাক্ত করার পাশাপাশি এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।