1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুঁজিবাজারে নিরাপদ বিনিয়োগের সেরা ব্যাংক-জ্বালানি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা, বহু গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ: মৃত্যু ৩, আহত ৩ | Boishakhi Online ১৭ বছর পুলিশ বিভাগকে যেভাবে চালিয়েছে, সেভাবেই চলেছে: পানিসম্পদ মন্ত্রী তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীর হার সীমান্ত নিয়ে উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে বিনামূল্যে খেলা দেখার সুযোগ বিশ্বঋণ ৩৬৫ লাখ কোটি ডলার: শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম শঙ্কা কাটিয়ে প্রথম টেস্টের দলে লিটন, ফিরলেন তাসকিন

তিন লাল কার্ডের ম্যাচে আবাহনীর হার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

বাংলাদেশে ফুটবল লিগের চলতি মৌসুমে প্রথম হারের তেতো স্বাদ পেল মারুফুল হকের দল।

আবাহনীকে চলতি বাংলাদেশ ফুটবল লিগে প্রথম হারের তেতো স্বাদ দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ছবি: বাফুফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ম্যাচে তখন ১-১ সমতা। এরপর বলের নিয়ন্ত্রণের সময় উইলিয়াম ওলামপিওর চার্জে পড়ে গেলেন মাইকেল বাবাতুন্ডে। শুরু হলো ধাক্কাধাক্কি। এক পর্যায়ে আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড ওকাচি আচু ছুটে গিয়ে ধাক্কা দিলেন ব্রাদার্স ইউনিয়নের ব্রাজিলিয়ান ডিফেন্ডার জোনাথন সান্তানাকে। সান্তানাও ফিরতি ধাক্কায় মাটিতে ফেলে দিলেন ওকাচিকে। রেফারি দুজনই দিলেন লাল কার্ড। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার একটু পর পাওয়া গোল আগলে রেখে আবাহনীকে হারানোর উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ল ব্রাদার্স ইউনিয়ন।

গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স। ২৭তম মিনিটে আলি রেজা ব্রাদার্সকে এগিয়ে নেওয়ার পর ৫৮তম মিনিটে রবিউল হাসানের গোলে সমতায় ফিরে আবাহনী। এরপর ৭৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন রেজা।

চলতি লিগে এই প্রথম হারের তেতো স্বাদ পেল আবাহনী। অন্যদিকে ব্রাদার্স পেল প্রথম জয়। চার ম্যাচে আবাহনীর পয়েন্ট ৭। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা ব্রাদার্সের পয়েন্ট ৫।

আবাহনীর রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ব্রাদার্স। প্রতিপক্ষের অর্ধ থেকে আসা লং পাস রক্ষণভাগ ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হলে পেয়ে যান রেজা। সহজ টোকায় মাহফুজ হাসান প্রীতমকে পরাস্ত করেন তিনি। এগিয়ে থেকে বিরতিতে যায় গোপীবাগের দলটি।

দ্বিতীয়ার্ধে সমতার স্বস্তি ফিরে আবাহনীর তাঁবুতে। ৫৮তম মিনিটে বক্সের একটু উপরে ইয়াসিন কান ছোট ফ্রি কিক নেওয়ার পর সতীর্থের ব্যাক পাস ধরে জোরাল শট নেন রবিউল। বল চোখের পলকে জালে জড়ায়।

৮৫তম মিনিটে আলি মিরাদ সরাসরি লাল কার্ড দেখলে ব্রাদার্স পরিণত হয় নয় জনের দলে। তবে, বাকিটা সময় ব্যবধান ধরে রেখেই জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

এরপরই ওই লাল কার্ডের কাণ্ডে একটু পরই ব্রাদার্স ফের এগিয়ে যায়। জামাল ভূঁইয়ার লং পাস আবাহনীর আসাদুজ্জামান বাবলু ক্লিয়ার করতে ব্যর্থ হলে পেয়ে যান রেজা। ঠাণ্ডা মাথায় গোলকিপারের পাশ দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।

দিনের অন্য ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

প্রয়োজন কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বিকল্প শ্রমবাজার

ডিজিটাল নিরাপত্তা কি শুধু সচেতন ও বিত্তবানদের জন্য?

মক্কায় মৃত্যুদণ্ড: প্রবাসীদের আইনি সুরক্ষার কঙ্কালসার চিত্র

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ