1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকার পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে আন্তরিক প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে যেসব সমঝোতা স্মারক আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিস্বার্থে ব্যবহার নয়: পানিসম্পদমন্ত্রী পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি ফুটবল উন্নয়নে জাপানের ক্লাবের সঙ্গে যে পরিকল্পনা শামস-উল-হুদা ফুটবল একাডেমির মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ভূমিমন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস পুঁজিবাজারে নিরাপদ বিনিয়োগের সেরা ব্যাংক-জ্বালানি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা, বহু গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ: মৃত্যু ৩, আহত ৩ | Boishakhi Online

ফুটবল উন্নয়নে জাপানের ক্লাবের সঙ্গে যে পরিকল্পনা শামস-উল-হুদা ফুটবল একাডেমির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

যুব ফুটবল উন্নয়ন, কোচিং এবং খেলোয়াড় আদান-প্রদানের লক্ষ্যে বড় পদক্ষেপ নিতে চলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিষয়টি নিয়ে জাপানের জে২ লিগের ক্লাব এফসি ইমাবরির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের শামস-উল-হুদা ফুটবল একাডেমি। উভয়পক্ষের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাফুফে। শুক্রবার বাফুফের সহ-সভাপতি এবং শামস-উল-হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী বৈঠকে অংশ নেন। বৈঠকে এফসি ইমাবারির প্রতিনিধি তাকুয়া ইয়ামাদা, বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং মিতসুবিশি কর্পোরেশনের এইতো মাতসুইউকি উপস্থিত ছিলেন। প্রস্তাবিত এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো যুব ফুটবল উন্নয়ন, কোচিং এবং খেলোয়াড় বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। যা তরুণ ফুটবলার ও কোচদের মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ