1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

বিএনপি-জামায়াত বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় : নাছিম

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৭ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামাত কালো পতাকার নামে মিছিল করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে চায়। দেশের অর্থনীতির সমৃদ্ধির পথকে বাধাগ্রস্ত করে মানুষের দুঃখ বাড়াতে চায়।

আজ শনিবার মতিঝিল আইডিয়াল স্কুল সংলগ্ন প্রাঙ্গণে ঢাকা ৮ নির্বাচনী এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি দেশের মানুষের কষ্টকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। এরা সাম্প্রদায়িক অশুভ শক্তি।এরা দেশের মানুষকে বিপথগামী ও বিপদে ফেলে সন্ত্রাস ছড়িয়ে দিয়ে অগণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শাসন কায়েম করতে চায়।

বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের মানুষের হৃদয় থেকে এদের চিরতরে মুছে ফেলতে হবে। এরা গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধকে ধ্বংস করতে চায়। এরা দেশের ১৬ কোটি মানুষের শত্রু।

তিনি বলেন, বিএনপি জামাতকে আমাদের প্রতিরোধ করতে হবে। এদেরকে প্রতিরোধের মাধ্যমে দেশকে শেখ হাসিনার নেতৃত্ব আরো এগিয়ে নিয়ে যেতে হবে। যারাই সন্ত্রাস করবে, বিশৃঙ্খলা চালাবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে সাথে নিয়ে আমাদের তাদের মোকাবেলা করতে হবে।

১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দলের ঢাকা মহানগর সহ-সভাপতি ডা.দিলিপ রায় ও কামাল চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ