1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চেয়েছে নয়াদিল্লি। বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংস্থা মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সির (মিগা) নির্বাহী পরিচালক (ইডি) এবং আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের (আইবিআরডি) পরিচালক পদে নিজেদের প্রার্থী নীলকান্ত মিশ্রের পক্ষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সমর্থন চেয়েছে ভারত সরকার।

সম্প্রতি ভারতের অর্থ ও করপোরেটবিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামান বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো কূটনৈতিক চিঠিতে এই সমর্থন প্রত্যাশা করেন।

চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্বব্যাংক গ্রুপের প্রধান অংশ আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (আইবিআরডি) এবং মিগার নির্বাহী পরিচালক ও পরিচালক পদগুলোতে প্রতি দুই বছর পর নিয়মিত নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এর ধারাবাহিকতায় চলতি বছর সংস্থা দুটিতে নিয়মিত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।

জানা গেছে, এর আগে বাংলাদেশের সমর্থনে ভারতের পরমেশ্বরণ আয়ার ২০২৪ সালে আমাদের নির্বাচনি এলাকা (কনস্টিটিউয়েন্সি) থেকে আইবিআরডির নির্বাহী পরিচালক এবং মিগার পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে পরমেশ্বরণ আয়ারের স্থলাভিষিক্ত হবেন নীলকান্ত মিশ্র। চিঠিতে আইবিআরডি ও মিগার গভর্নর হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের মনোনীত এই প্রার্থীর প্রার্থিতায় ইতিবাচক ও সর্বাত্মক সমর্থন দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিশ্বব্যাংক গ্রুপের অন্যতম প্রধান ও অবিচ্ছেদ্য অংশ হলো মিগা, যা ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাংক যেভাবে উন্নয়নশীল দেশগুলোকে সরাসরি ঋণ বা আর্থিক সহায়তা দেয়, মিগা ঠিক সেভাবে উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে কাজ করে। কোনো দেশ যেন রাজনৈতিক বা বাণিজ্যিক অস্থিরতার কারণে বিদেশি বিনিয়োগ হারিয়ে না বসে, সেজন্য মিগা বিনিয়োগকারীদের রাজনৈতিক ঝুঁকি বীমা বা গ্যারান্টি দিয়ে থাকে। বিশ্বব্যাংক গ্রুপের সামগ্রিক লক্ষ্য—দারিদ্র্য বিমোচন ও যৌথ সমৃদ্ধি অর্জন—এরই অংশ হিসেবে মিগা বেসরকারি খাতের বিনিয়োগকে উৎসাহিত করে বিশ্বব্যাংকের উদ্দেশ্য বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখে।

আর আইবিআরডি বিশ্বব্যাংক গ্রুপের মূল ও বৃহত্তম অঙ্গপ্রতিষ্ঠান। এটি মূলত উন্নয়নশীল ও মধ্যম আয়ের সচ্ছল দেশগুলোকে দীর্ঘমেয়াদি ঋণ, গ্যারান্টি এবং আর্থিক ও নীতিগত উপদেশমূলক সেবা দিয়ে থাকে।

বিশ্বব্যাংক, আইবিআরডি ও মিগার অন্যতম সদস্য দেশ হিসেবে দীর্ঘদিন ধরে এসব আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অংশীদারত্ব বজায় রেখে কাজ করে আসছে বাংলাদেশ। বৈশ্বিক এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর নীতিনির্ধারণী ও প্রশাসনিক কার্যক্রমে কনস্টিটিউয়েন্সির মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ