1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যাচ

পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। গত বছর ‘নয়া নোট’ ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে অনন্য প্রতীকের। এর আগে মা চয়নিকা চৌধুরীর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এবার প্রথমবারের মতো ছেলে অনন্য প্রতীকের গল্প ও চিত্রনাট্যে নাটক নির্মাণ করলেন চয়নিকা চৌধুরী। নাটকের নাম ‘রিহার্সেল’।

এই সেপ্টেম্বরে নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হয়েছে চয়নিকা চৌধুরীর। এ উপলক্ষে ১৮ সেপ্টেম্বর চারটি ভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত চারটি নতুন নাটক। সেই নাটকগুলোর রেশ থাকতেই নির্মাতা শুরু করলেন রিহার্সেল নাটকের কাজ।

চয়নিকা চৌধুরী বলেন, ‘পরিচালনার ২৫ বছর উৎসবের আয়োজনে আমার চারটি নাটক প্রচার হয়েছে। দর্শকের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসা। অনেক সাড়া পাচ্ছি নাটকগুলো থেকে। এই ভালোবাসাই আমার সামনের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা সব সময়। ২৫ বছর উদ্‌যাপনের শেষ নাটক রিহার্সেল। ২৭ সেপ্টেম্বর শুটিং শুরু করেছি। আমার সন্তান অনন্য প্রতীক চৌধুরীকেও অনেক দোয়া ভালোবাসা, কারণ সে চমৎকার একটি গল্প লিখেছে, যে গল্পটা আগে কখনো কেউ দেখেনি। সবাই নাটকটি দেখার পর শুধু এতটুকুই বলবে, আরে এমনও হতে পারে!’

রিহার্সেল নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন পার্থ শেখ ও সাদনিমা বিনতে নোমান। পার্থ শেখ এর আগে চয়নিকা চৌধুরীর নির্দেশনায় অভিনয় করলেও সাদনিমা এবারই প্রথম তাঁর নির্দেশনায় কাজ করছেন। পার্থ শেখ বলেন, ‘দিদির সঙ্গে কাজ করাটা সব সময় ভীষণ ভালো লাগার। নাটকের গল্পটি খুব সুন্দর। আমরা সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি, সবার ভালো লাগবে।’

সাদনিমা বলেন, ‘আরও আগেই চয়নিকা দিদির সঙ্গে কাজ করার কথা হয়েছিল; কিন্তু হয়ে ওঠেনি। অবশেষে এবার তাঁর নির্দেশনায় কাজ করার সুযোগ হলো। যেহেতু নির্মাণে তাঁর ২৫ বছর উপলক্ষে এই নাটকটি তৈরি হচ্ছে, তাই অবশ্যই এটা বিশেষ এবং একটা আলাদা ভালো লাগাও কাজ করছে আমার মাঝে।’

চয়নিকা চৌধুরী জানান, শিগগির একটি টেলিভিশন চ্যানেলে প্রচারের পর রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে রিহার্সেল নাটকটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ