| বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:০৬ পূর্বাহ্ণ
কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যচে মিতিঙ্গাছড়ি যুব সমাজ জয় পেয়েছে। কর্ণফুলী স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থানীয় যুবক ক্লাব এবং মিতিঙ্গাছড়ি যুব সমাজের মধ্যে অনুষ্ঠিত খেলা প্রথমে গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে মিতিঙ্গাছড়ি যুব সমাজ ৩–২ গোলে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কল্যাণ বিকাশ তনচংগ্যা। সহযোগিতায় ছিলেন আব্দুল কাদের ও আলী আহম্মদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব হাসান বাবু ও মো. রবিউল হোসাইন জহির। খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।