1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

দেশের পুঁজিবাজার থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করতে বন্ড ছাড়ছে পাঁচটি ব্যাংক। নিজেদের মূলধন শক্তিশালী করার পাশাপাশি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়নের জন্য এ অর্থ সংগ্রহ করবে ব্যাংকগুলো। এর মধ্যে চার ব্যাংক বন্ডের অর্থ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করবে। আরেকটি ব্যাংক মূলধন বাড়ানোর পাশাপাশি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন করবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইতিমধ্যে এসব বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন করেছে।

গতকাল মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ৩১তম সভায় ব্যাংকগুলোর বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে ওয়ান ব্যাংক ৪০০ কোটি, সাউথইস্ট ব্যাংক ৮০০ কোটি, ব্র্যাক ব্যাংক ১ হাজার কোটি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৫০০ কোটি এবং ব্যাংক এশিয়া ৮০০ কোটি টাকার বন্ড ছাড়বে। শুধু ব্র্যাক ছাড়া বাকি চার ব্যাংকের বন্ডের কুপন রেট হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকগুলোর অনুমোদিত বন্ড স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে তালিকাভুক্ত করতে হবে। একই সঙ্গে এসব বন্ডের ট্রাস্টি ও ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানকে।

ওয়ান ব্যাংক: ওয়ান ব্যাংক ৪০০ কোটি টাকার ‘সাব অর্ডিনেটেড বন্ড-৬’ ছাড়বে। অনিরাপদ, নন-কনভার্টিবল, পুরোপুরি পরিশোধযোগ্য ও ভাসমান সুদের এ বন্ডের কুপন রেট হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি বিক্রি করা হবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা। বন্ড থেকে পাওয়া অর্থ বাসেল-৩-এর আওতায় ব্যাংকের টিয়ার-২ মূলধন বাড়াতে ব্যবহার হবে।

সাউথইস্ট ব্যাংক: সাউথইস্ট ব্যাংক ৮০০ কোটি টাকার সাত বছর মেয়াদি সাব অর্ডিনেটেড বন্ড ছাড়বে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে; যার প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ড থেকে পাওয়া অর্থ ব্যাংকটির টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে।

ব্র্যাক ব্যাংক: ব্র্যাক ব্যাংক ১ হাজার কোটি টাকার তিন বছর মেয়াদি ‘জিরো-কুপন গ্রিন বন্ড’ ছাড়বে। বন্ডটির সম্ভাব্য ডিসকাউন্ট রেট ৮ দশমিক ৫ শতাংশ। করপোরেট প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ড, উচ্চ সম্পদশালী ব্যক্তি এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এই বন্ড থেকে পাওয়া অর্থ ব্যাংকটির যোগ্য গ্রাহকদের কম খরচে সবুজ অর্থায়নে ব্যবহার করবে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক: আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৫০০ কোটি টাকার সাত বছর মেয়াদি সাব অর্ডিনেটেড বন্ড ছাড়বে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। এ ব্যাংকটিও প্রাপ্ত অর্থ বাসেল-৩-এর আওতায় টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করবে।

ব্যাংক এশিয়া: ব্যাংক এশিয়া ৮০০ কোটি টাকার সাত বছর মেয়াদি ‘সাসটেইনেবল সাব অর্ডিনেটেড বন্ড’ ছাড়বে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, উচ্চ সম্পদশালী ব্যক্তি ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। উদ্দেশ্য বাসেল-৩-এর টিয়ার-২ মূলধন শক্তিশালী করার পাশাপাশি যোগ্য সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন ও পুনঃ অর্থায়নে ব্যবহার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ