বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ৯ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আদালতের মৌখিক নির্দেশনা ও বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় বিবেচনা করে কোম্পানিটির প্রস্তাবিত পর্ষদে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ১০৩১তম কমিশন সভায় বিএসইসি চেয়ারম্যানের মাসুদ খানের নেতৃত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
বিএসইসির সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রস্তাবিত ৯ সদস্যের পর্ষদে তিনজন স্পন্সর পরিচালক থাকবেন। তারা হলেন—এএসএফ রহমান, ওসমান কায়সার চৌধুরী ও ইকবাল আহমেদ। এছাড়া একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হবে।