1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

এশিয়ান গেমসে না খেলে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার কথা থাকলেও তা বৃষ্টির কারণে পণ্ড হয়।

মাঠের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে ম্যাচ শুরুর সাড়ে তিন ঘণ্টা আগে খেলা বাতিল হয়। ফলে র‌্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে ১৭ ধাপ এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটিও পণ্ড হয়েছে একই কারণে। গতকাল দুই কোয়ার্টার ফাইনাল ভারত বনাম আফগানিস্তান এবং পাকিস্তান বনাম হংকংয়ের ম্যাচটিও বৃষ্টির জন্য মাঠে গড়ায়নি।

১ অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আবহাওয়ার উন্নতি না হলে সেমিফাইনাল ম্যাচ হওয়া নিয়েও শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে ওই ম্যাচ না হলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় জয় পাবে পাকিস্তান। ফলে ব্রোঞ্জের জন্য খেলতে হবে লিটন দাসদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ