1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান জস বাটলার পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন ব্রেকিং নিউজ : গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি রাজধানীতে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার | Boishakhi Online ছাত্রলীগ নেতার পোস্টে ‘রিঅ্যাক্ট’, চবি ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রশিবির ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট | Boishakhi Online

ন্যাটো হামলায় শীর্ষ পাক তালেবান কমান্ডার নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ আগস্ট, ২০১২
  • ১১৬ Time View

পাকিস্তানে তৎপর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই তালিবান (টিটিপি)’র এক শীর্ষ কমান্ডার আফগানিস্তানের পূর্বাঞ্চলে ন্যাটো বাহিনী পরিচালিত বিমান হামলায় নিহত হয়েছেন।

মৌলভি দাদুল্লাহ নামের ওই তালেবান নেতা শুক্রবার দিনের শেষভাগে আফগানিস্তানের পাক-সীমান্ত সংলগ্ন কুনার প্রদেশে ন্যাটো বিমান হামলায় নিহত হন বলে নিশ্চিত করেছেন আফগান কর্মকর্তারা। তাকে টিটিপির একজন শীর্ষ নেতা হিসেবে বিবেচনা করা হয়।

এ ব্যাপারে ন্যাটোর এক মুখপাত্র জানান, শুক্রবার কুনার প্রদেশে ন্যাটোর দুটি পৃথক বোমা হামলায় মোট ১২ বিদ্রোহী নিহত হয়। ধারণা করা হচ্ছে এ হামলায় টিটিপি নেতা দাদুল্লাহ ও তার সহযোগী শাকিরও নিহত হয়েছেন। হামলায় আরও সাতজন আহত হয় বলে জানিয়েছেন আফগান সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল এয়াজ মোহাম্মদ নাজিরি।

পাকিস্তানি তালেবানও ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে। এক বিবৃতিতে টিটিপি মুখপাত্র আহসানউল্লাহ আহসান বলেন, “কুনার প্রদেশে বিমান হামলায় দাদুল্লাহ নিহত হন। তার স্থলে পাকিস্তানের বাজাউর এলাকার তালেবান প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাওলানা আবু বাকারকে।”

তার মৃত্যু সম্পর্কে ন্যাটো এক বিবৃতিতে দাবি করে, স্থানীয়ভাবে জামাল নামে অভিহিত মোল্লা দাদুল্লাহ পাক-আফগান সীমান্তের উভয় পাশে অবস্থান করা বিদ্রোহীদের রসদ এবং যোদ্ধা সরবরাহ করতেন।

দাদুল্লাহ গত বছর টিটিপি নেতা মৌলভি ফকির মোহাম্মদের স্থলে নিয়োগ পান। পাকিস্তান ও আফগান সরকারের সঙ্গে তিনি যেকোনো শান্তি আলোচনার ঘোর বিরোধী ছিলেন।

তার মৃত্যু সীমান্তের দু’ধারেই তালেবান তৎপরতার জন্য একটি বড় আঘাত বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, পাকিস্তানি তালেবান (টিটিপি) দীর্ঘদিন ধরেই পাক সরকারের জন্য একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সীমান্ত বরাবর উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলোতে অনেকটা স্বাধীনভাবেই নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ