1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান জস বাটলার পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন ব্রেকিং নিউজ : গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি রাজধানীতে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার | Boishakhi Online ছাত্রলীগ নেতার পোস্টে ‘রিঅ্যাক্ট’, চবি ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রশিবির ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট | Boishakhi Online

মানুষের কামড়ে মরেছে সাপ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ আগস্ট, ২০১২
  • ১৪৭ Time View

বিষধর গোখরার কামড় খেয়ে উল্টো সাপটিকে কামড়িয়ে বেঁচে গেলেন নেপালি এক চাষী। আর সাপটি ঢলে পড়লো মৃত্যুর কোলে। এ ঘটনা ঘটেছে কাঠমান্ডু থেকে ১২৫ মাইল দূরের একটি গ্রামে।

মোহাম্মদ সলোমদ্দিন নামের এই চাষী তার ধানক্ষেতে কাজ করার সময় হঠাৎই সাপ কামড়ে দেয় তাকে। তবে ৬ ফুট দৈর্ঘ্যের এই বিষধর সাপটিকে ছেড়ে কথা বলেননি সালমোদ্দিন। দ্রুত দৌড়ে তিনি বাড়িতে যান এবং টর্চ নিয়ে খুঁজে সাপটিকে পেয়ে যান। সেটিকে ধরে তার গায়ে বসিয়ে দেন কামড়। এক পর্যায়ে সাপটি নিস্তেজ হয়ে পড়ে ও মরে যায়।

সলোমদ্দিন বলেন, কোন একদিন একজন সাপুড়ে তাকে বলেছিলেন কখনো কাউকে সাপে কামড়ালে উল্টো সাপটিকেই কামড়ে দিতে হয়। এতে এক পর্যায়ে সাপটি মরে যাবে, যাকে কামড়িয়েছে তার কিছুই হবে না। সলোমদ্দিনের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে।

তবে ওই সাপুড়ের কথায় এতটাই অগাধ বিশ্বাস তার ছিলো যে, নিজের চিকিৎসার জন্য হাসপাতালে যেতেও রাজি ছিলেন না সলোমদ্দিন। পরে প্রতিবেশীদের উদ্যোগে তাকে হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, হিমালয়ের দেশ নেপালে প্রতিবছর ২০ হাজার মানুষ বিষধর সাপের কামড়ের শিকার হন। এর মধ্যে অন্তত এক হাজার জনের মৃত্যু হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ