1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান জস বাটলার পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন ব্রেকিং নিউজ : গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি রাজধানীতে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার | Boishakhi Online ছাত্রলীগ নেতার পোস্টে ‘রিঅ্যাক্ট’, চবি ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রশিবির ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট | Boishakhi Online

মঙ্গলপৃষ্ঠে কিউরিসিটির সফল বিচরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ আগস্ট, ২০১২
  • ১৩১ Time View

নাসার ‘রোভার রোবট’ কিউরিসিটি প্রথমবারের মত মঙ্গল পৃষ্ঠে সফলভাবে বিচরণ করতে সক্ষম হয়েছে। পরীক্ষামূলকভাবে এটি প্রায় ১৬ মিনিট মঙ্গল পৃষ্ঠে বিচরণ করে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এ ব্যাপারে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির প্রধান রোভার পরিকল্পনাবিদ ম্যাট হ্যাভারলি বলেন, “ কিউরিসিটি প্রথমবারের মত মঙ্গলে সফলভাবে বিচরণ করেছে। বর্তমানে এটি পুরোপুরি কর্মক্ষম অবস্থায় রয়েছে।”

২৫০ কোটি ডলারের এ প্রকল্পের জন্য রোভার রোবট কিউরিসিটিকে মঙ্গল পৃষ্ঠে দুই বছরের মিশনে পাঠানো হয়েছে।

সম্প্রতি মঙ্গলপৃষ্ঠে ঝুঁকিপূর্ণ কিন্তু সফল অবতরণ করতে সক্ষম হয় কিউরিসিটি। নাসার পক্ষ থেকে এ অবতরণের নাম দেওয়া হয় ‘ব্রাডবুরি অবতরণ’। মারা যাওয়া প্রখ্যাত বৈজ্ঞানিক কল্প-কাহিনী লেখক রেই ব্রাডবুরিকে সম্মান দেখাতেই এ নামকরণ করে নাসা।

বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১০টা ১৭ মিনিটে কিউরিসিটি মঙ্গল পৃষ্ঠে বিচরণ শুরু করে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। প্রথম দফায় এটি মোট সাড়ে চার মিটার পথ অতিক্রম করে বলে জানানো হয়েছে নাসার পক্ষ থেকে।

বিচরণের অধিকাংশ সময়ই মূলত মঙ্গলপৃষ্ঠের ছবি তোলে কিউরিসিটি। প্রথম পরীক্ষামূলক বিচরণে কোনো ধরণের সমস্যা খুঁজে পাওয়া যায়নি বলে নাসার প্রকৌশলীরা জানিয়েছেন।

তবে মঙ্গলে পূর্ণাঙ্গ মিশন শুরুর আগে কিউরিসিটির সক্ষমতার ওপর আরও বেশ কিছু পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ