1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান

করোনা পৃথিবীর মুখোশ উন্মোচন করে দিয়েছে : জাতিসংঘ মহাসচিব

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৬ Time View

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বর্তমান পৃথিবীর মুখোশ উন্মোচন করে দিয়েছে। তাতে করে সম্পর্কে চিড় ধরা ও ভঙ্গুর এক পৃথিবীকে দেখছে সবাই, যা মহামারির চেয়েও ভয়ঙ্কর।

মিউনিখে নিরাপত্তা পরিষদের কনফারেন্সে গুতেরেস বলেছেন, ‘কোভিড-১৯ গোটা পৃথিবীতে এক্স-রে করে দিয়েছে। আর তাতে করে পৃথিবীর প্রকৃত চিত্র বেরিয়ে এসেছে। মুখোশ উন্মোচিত হয়েছে বর্তমান পৃথিবীর। যে পৃথিবীতে সম্পর্কের চিড় ধরা ও ভঙ্গুরতা প্রকাশ পেয়েছে। এর মধ্য দিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো আরও বড় হচ্ছে, জটিল হচ্ছে।’

অন্যদিকে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় যে ঐক্য ও বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন সেটি নেই উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বৈশ্বিক সহায়তার ভঙ্গুরতা স্পষ্ট। সহযোগিতার জোগান অপর্যাপ্ত। আর এই চিড় ধরা ও ভঙ্গুরতার ভয়াবহতা মহামারিকেও ছাড়িয়ে যাবে।’

সভায় জাতিসংঘের মহাসচিবসহ অন্যান্য নেতারা আরও একবার বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বর্ণনা করেন মহামারি মোকাবিলায় ঐক্যের গুরুত্ব।

মহাসচিব গুতেরেস এর পর করোনাভাইরাসের টিকা নিয়ে বিশ্বব্যাপী যে অরাজকতা তৈরি হয়েছে সে বিষয়ে বক্তব্য রাখেন। তিনি আবারও টিকাপ্রাপ্তির ক্ষেত্রে বিশ্বব্যাপী সমতা ও পর্যাপ্ততার কথা উল্লেখ করেন। বিশ্বের শতাধিক দেশে এখনো করোনার টিকা না পৌঁছানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি সমালোচনা করেন বিশ্বের মাত্র ১০টি দেশের হাতে ৭৫ শতাংশ করোনার টিকা থাকার বিষয়টিরও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ