1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দায়িত্বরত অবস্থায় পূজামণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজড লক্ষ্মীপুরে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে যুবলীগ নেতাকে অপহরণ, ছাত্রদল নেতা আটক ‘ডার্লিংস’-এ আলিয়ার সহ-অভিনেত্রী দিব্যার মৃত্যু ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৭৩ ফাইনালে ভারতের বিপক্ষে লড়াইয়ের লক্ষ্য বাংলাদেশের ঢাকা-গাজীপুর সড়ক ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার বিদায়ের সুর আর সিঁদুর খেলায় মাতোয়ারা সনাতন ধর্মের নারীরা আখচাষি হিসেবে সরকারি প্রণোদনা নিয়েছেন রাজশাহী-৬ এমপি আবু সাঈদ চাঁদ বিকেবি অফিসার কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট দল: আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দায়িত্বরত অবস্থায় পূজামণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজড

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

সিলেট নগরে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার ঘটনায় জালালাবাদ থানার এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ক্লোজড করা হয়েছে। তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

ক্লোজড হওয়া পুলিশ সদস্যের নাম উদয়ন ফারুক। তিনি সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে সিলেট নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সর্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন উদয়ন ফারুক। এ সময় পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরেই অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি।

তাঁর গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে গতকাল মঙ্গলবার সিলেট মহানগর পুলিশ কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে তাঁকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব। তিনি বলেন, পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় ওই এএসআই গান গেয়েছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ