1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দায়িত্বরত অবস্থায় পূজামণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজড লক্ষ্মীপুরে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে যুবলীগ নেতাকে অপহরণ, ছাত্রদল নেতা আটক ‘ডার্লিংস’-এ আলিয়ার সহ-অভিনেত্রী দিব্যার মৃত্যু ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৭৩ ফাইনালে ভারতের বিপক্ষে লড়াইয়ের লক্ষ্য বাংলাদেশের ঢাকা-গাজীপুর সড়ক ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার বিদায়ের সুর আর সিঁদুর খেলায় মাতোয়ারা সনাতন ধর্মের নারীরা আখচাষি হিসেবে সরকারি প্রণোদনা নিয়েছেন রাজশাহী-৬ এমপি আবু সাঈদ চাঁদ বিকেবি অফিসার কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট দল: আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

ফাইনালে ভারতের বিপক্ষে লড়াইয়ের লক্ষ্য বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

রাউন্ড রবিন লিগের একপেশে লড়াইয়ের তিক্ত অভিজ্ঞতায় এবার সতর্ক স্বাগতিকরা।

ফাইনালে ভারতকে চ্যালেঞ্জ জানানোর লক্ষ্য বাংলাদেশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ফাইনালের আগে বাংলাদেশ শিবিরে ঘুরেফিরে আসছে রাউন্ড রবিন লিগের দুঃসহ স্মৃতি। ৩৪ পয়েন্টের ব্যবধানের সেই হারের পুনরাবৃত্তি দল দেখতে চায় না শিরোপা লড়াইয়ে। বাংলাদেশ কোচ আনা আলোনসোর চাওয়া, লড়াইয়ের মানসিকতা নিয়ে নামবে তার দল।

পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুর ৩টায় বেগম খালেদা জিয়া নারী আইএইচএফ নেশন্স ট্রফির (এশিয়া জোন–২) ফাইনালে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ।

রাউন্ড রবিন লিগে ভারতের বিপক্ষে ৪৭-১৩ গোলে হার এখনও তাড়া করছে দলকে। ওই ম্যাচে ২৪-৮ ব্যবধানে পিছিয়ে পড়ে মিষ্টি-শ্যামলীরা কার্যত ছিটকে পড়েছিল প্রথমার্ধেই। এবার প্রতিপক্ষের গোলের স্রোত আটকাতে চান আনা আলোনসো।

“আমার দৃষ্টিতে ভারত পুরো ৬০ মিনিট দ্রুত গতিতে খেলার মতো সক্ষম ছিল। আর ফার্স্ট ব্রেকে (প্রথমার্ধে) যখন ওরা ছুটে আসছিল, আমরা ওদের আক্রমণ থামাতে পারিনি। তাই আমার কাছে মূল বিষয় হলো, ভারতকে যেন এমন সুযোগ না দিই।

“আমার বিশ্বাস, আগের ম্যাচের চেয়ে আমরা আরও ভালো করতে পারব। ভারতের সঙ্গে সমানতালে লড়াই করতে পারব বলেই মনে করি। তাই আমার লক্ষ্য-আরও ভালো খেলা এবং নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া।”

রাউন্ড রবিন লিগে তিন প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে ওঠা ভারত ইতোমধ্যে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে ভালোভাবে। তাদের বিপক্ষে সম্ভাবনা তৈরি করতে আগের ভুলগুলো শুধরে নেওয়া গুরুত্বপূর্ণ, মানছেন বাংলাদেশের খেলোয়াড় মাসুদা আক্তার। তবে, জয়ের প্রশ্নে তার কণ্ঠেও দোটানা।

“আমরা যদি ভুলগুলো সংশোধন করতে পারি, অবশ্যই কালকে আমরা ভালো একটা ম্যাচ খেলতে পারব। আমরা সবাই যদি সবার সেরাটা দিয়ে চেষ্টা করি, অবশ্যই একটা ভালো রেজাল্ট করব। দ্বিতীয় ম্যাচে (ভারতের বিপক্ষে) যেমন গোল খেয়েছিলাম, হয়তো বা তার থেকে একটু কম গোলের ব্যবধানে, হয়ত বা কোনো একটা কিছু করা যায়।”

তৌফিক ভাইয়ের চারটি বাক্য, আমার সাংবাদিকতার পাঠ

আট মাসেও কাটেনি অস্থিরতা: জনমনে স্বস্তি ফেরানো জরুরি

আফিম থেকে ইয়াবা: মিয়ানমারের মাদক-যুদ্ধে ভুক্তভোগী বাংলাদেশ

আমেরিকা কি সত্যি ধর্মীয় ফ্যাসিবাদের পথে যাচ্ছে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ