1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিদায়ের সুর আর সিঁদুর খেলায় মাতোয়ারা সনাতন ধর্মের নারীরা আখচাষি হিসেবে সরকারি প্রণোদনা নিয়েছেন রাজশাহী-৬ এমপি আবু সাঈদ চাঁদ বিকেবি অফিসার কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট দল: আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২০৫ মদিনা, পূর্বাঞ্চলে ৫ ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের চমক আলিস, বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ বাংলাদেশের সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের তৃতীয় চালান

বাংলাদেশের সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধন কখনো ছিন্ন হবে না। শত বছর ধরে সম্প্রীতির এই ঐতিহ্য আমরা হৃদয়ে ধারণ করে রেখেছি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নাটোরের লালপুরে দুইশ বছরের প্রাচীন শ্রী শ্রী কালীমাতা মন্দির ও শ্রী শ্রী গৌর গোবিন্দ দেব বিগ্রহ মন্দিরের অফিস কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ দেশে সব ধর্মের মানুষ এক প্রাণ হয়ে বসবাস করেন। একজনের বিপদে অন্যজন এগিয়ে আসেন। তিনি বলেন, ভিন্ন ধর্মের সহাবস্থানের কারণে আমাদের জাতিসত্তা বৈচিত্র্যময় হয়ে উঠেছে। বৈচিত্র্যময় এই জাতিসত্তাই আমাদের সামনে এগিয়ে চলার শক্তি জোগায়। সম্প্রীতির এই বন্ধনকে আরও দৃঢ় করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

মন্দির কমিটির সভাপতি শতদল কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ পাপ্পু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক আনন্দ মোহন সাহা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাত ২টা পর্যন্ত প্রতিমন্ত্রী লালপুর উপজেলার ধুপইল সার্বজনীন বাজার মন্দির, ওয়ালিয়া সার্বজনীন দুর্গা মন্দির ও ত্রিমোহিনী শিব মন্দিরসহ ১০টি মণ্ডপ ঘুরে দুর্গাপূজার কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেন।

এর আগে প্রতিমন্ত্রী বাগাতিপাড়া উপজেলার শ্রী শ্রী শিব-কালী মাতা মন্দিরে মতবিনিময় সভায় অংশ নেন। পরে দয়ারামপুর, গালিমপুর, জামনগর ও পৌরসভা এলাকার বিভিন্ন মণ্ডপে গিয়ে পূজা আয়োজক ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ