1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বিদায়ের সুর আর সিঁদুর খেলায় মাতোয়ারা সনাতন ধর্মের নারীরা আখচাষি হিসেবে সরকারি প্রণোদনা নিয়েছেন রাজশাহী-৬ এমপি আবু সাঈদ চাঁদ বিকেবি অফিসার কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট দল: আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২০৫ মদিনা, পূর্বাঞ্চলে ৫ ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের চমক আলিস, বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ বাংলাদেশের সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের তৃতীয় চালান

বিকেবি অফিসার কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) অফিসার কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন ২০২৬ সম্প্রতি বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নির্বাচনের মাধ্যমে সমিতির বরিশাল বিভাগীয় কমিটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের বরিশাল বিভাগের নিরীক্ষা কর্মকর্তা ও উপমহাব্যবস্থাপক মো. আবু মাহমুদ। কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন বরিশাল অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক মো. আব্দুল কাদের। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বরিশাল বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা শোয়েব আহমেদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিকেবি জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক ও অফিসার কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা, উপমহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক সঞ্জয় কুমার দত্ত।

বিকেবি অফিসার কল্যাণ সমিতির আহ্বায়ক সৈয়দ লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেবি পরিচালনা পর্ষদের সচিব কে. এম. হাবিব-উন-নবী, বিকেবি এমপ্লয়ীজ ইউনিয়ন-সিবিএর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, বিকেবি অফিসার কল্যাণ সমিতির সদস্যসচিব মো. নূরে এ আলম শাওন এবং বিকেবি উইমেন্স ফোরামের সভাপতি তাসলিমা আক্তার লিমা।

নবগঠিত কমিটি বরিশাল বিভাগে সমিতির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ব্যাংকের কর্মকর্তাদের কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ