1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
আগস্টে আগের বছরের তুলনায় ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে ৩০%, তবে জুলাইয়ের তুলনায় ৫.৪% কমেছে ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার বাংলাদেশ-জাপান মেডিকেল ট্যুরিজম বাড়াতে চুক্তি সই গত নির্বাচনে দেশের মানুষ ভোট ব্যাংক ধারণার অবসান ঘটিয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের চাপে অর্থসংকটে পড়ছে কি ইরানের সামরিক বাহিনী আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী করা নিয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪ জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

মিসরের সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনে বলা হয়, কায়রো-আসিউত পশ্চিম মরুভূমির সড়কে বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও ৩৪ জন।

দুর্ঘটনার পর সড়ক থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে ভারী ক্রেন ব্যবহার করা হয়। সংঘর্ষে বাসটির সামনের পুরো অংশ দুমড়েমুচড়ে যায়। সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে যাত্রীদের আসন ও বাসের বিভিন্ন অংশ। ট্রাকের পেছনেও বাসের ভাঙা অংশ দেখা যায়।

আহত ব্যক্তিদের গিজা এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আল-আহরাম। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

মিসরে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং সড়ক আইন প্রয়োগে দুর্বলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।

দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর মিসরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

এর আগে গত মাসে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ২২ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে জর্ডানের ১০ জন পর্যটক ছিলেন। এছাড়া গত আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ গাড়ির সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। তাদের মধ্যে অনেকেই ছিল শিশু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ