1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদের শর্ত শিথিল কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট কিমিখ ও নয়ারকে ঘিরে অনিশ্চয়তা নিয়েই প্রস্তুত হচ্ছে বায়ার্ন হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান খুলনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ রাজধানীতে ‘আন্তর্জাতিক শেফস ডে’ উদযাপন বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে: যুক্তরাজ্য বাংলাদেশ-নেপালের প্রসঙ্গ টেনে ভারতে ‘শাসন পরিবর্তন’ নিয়ে হুঁশিয়ারি আরএসএস প্রধানের নাটোরে দুর্ঘটনা: ছুটিতে ভায়রার বাড়ি যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা, পথে মেয়েসহ মৃত্যু ৭২ ঘণ্টায় দুই বার ঢাকায় ফিফার শীর্ষ কর্তা

হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

চলমান ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত অচল থাকায় উপসাগরীয় দেশগুলো বাধ্য হয়ে সমুদ্রবন্দর পর্যন্ত জ্বালানি নেওয়ার জন্য পাইপলাইন তৈরি করছে।

এইচএসবিসি গ্রুপের প্রধান নির্বাহী জর্জেস এলহেদেরি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ইরান যুদ্ধের প্রভাব কমাতে উপসাগরীয় অঞ্চলে বিকল্প পরিবহন রুটে বিনিয়োগের ফলে আগামী পাঁচ বছরের মধ্যে হরমুজ প্রণালির প্রয়োজনীয়তা ফুরিয়ে যেতে পারে বলে মঙ্গলবার জানিয়েছেন বহুজাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান এইচএসবিসি গ্রুপের প্রধান নির্বাহী জর্জেস এলহেদেরি।

মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত এইচএসবিসি’র ‘ফিউচার ফোরাম’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ইরান যুদ্ধের কারণে বোঝা গেছে যে, গোটা বিশ্ব গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির ওপর কতটা নির্ভরশীল। আগে বিশ্বের মোট তেল এবং গ্যাসের পাঁচ ভাগের এক ভাগ এই পথ দিয়েই আনা-নেওয়া করা হত।

চলমান যুদ্ধের কারণে উপসাগরীয় দেশগুলো বাধ্য হয়ে সমুদ্রবন্দর পর্যন্ত জ্বালানি নেওয়ার জন্য পাইপলাইন তৈরি করছে। এলহেদেরি বলেছেন, এই খাতে অর্থ বিনিয়োগ করার ফলে যুদ্ধ চলমান থাকলেও অঞ্চলটির ব্যবসা-বাণিজ্যে কোনও ক্ষতি হবে না এবং তারা বড় বিপদ থেকে বেঁচে যাবে।

“আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চল আবার ঘুরে দাঁড়াতে পারবে এবং আরও উন্নত হবে। এর জন্য প্রচুর বিনিয়োগের প্রয়োজন হবে। অবশ্যই, আমরা সংঘাতের সমাধান দেখার ইচ্ছা এবং আশা রাখি… তবে হরমুজ প্রণালি সম্ভবত আগামী পাঁচ বছরের মধ্যে অপ্রয়োজনীয় হয়ে পড়বে”, বলেন এলহেদেরি।

এইচএসবিসি ব্যাংকের সোমবারের এক প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং তুরস্কে বর্তমানে মোট ৮৭ হাজার ২০০ কোটি ডলারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে। এটি তাদের ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের বিশাল অবকাঠামো নির্মাণ পরিকল্পনারই অংশ। এই তথ্য নেওয়া হয়েছে দুবাইয়ের 'মিড' নামের একটি নির্মাণ শিল্প বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান থেকে।

এইচএসবিসি’র এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে, ১,৬০০ জনেরও বেশি ব্যবসায়ী নেতা এবং প্রায় ৮২০ জন বৈশ্বিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী উপসাগরীয় অঞ্চলকে আকর্ষণীয় এক বিনিয়োগ কেন্দ্র হিসেবে বিবেচনা করছেন।

তবে ২০২৫ সালে ৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পর বিশ্বব্যাংক গত সপ্তাহে পূর্বাভাস দিয়েছে যে, যুদ্ধের কারণে এবছর মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং পাকিস্তান অঞ্চলে ১ দশমিক ৩ শতাংশর একটি বড় ধরনের অর্থনৈতিক সংকোচন বা মন্দা ঘটবে। তবে ২০২৭ সালে অর্থনীতি আবার শক্তভাবে ঘুরে দাঁড়াবে, যদিও সব জায়গায় সমানভাবে উন্নতি হবে না।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর মারাত্মক হামলার কারণে সৌদি আরবের একটি বড় বিনিয়োগ সম্মেলন ২০২৭ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী সপ্তাহে এই সম্মেলন হওয়ার কথা ছিল এবং এতে বিশ্বখ্যাত অর্থসংস্থানকারী এলাহেদারিরও যোগ দেওয়ার কথা ছিল।

আমেরিকা কি সত্যি ধর্মীয় ফ্যাসিবাদের পথে যাচ্ছে?

প্রবাসী বন্ড ও সমন্বিত উন্নয়ন: সিলেটের সম্ভাবনা ও ভবিষ্যৎ

অনাগত বেতনের আগাম দহন: ২০২৬ নোবেলজয়ীদের তত্ত্বে পে স্কেল ও প্রত্যাশার নোঙর

যুদ্ধ হরমুজে, আগুন ফ্রান্সে: ভূরাজনীতি ও অভ্যন্তরীণ সংকট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ