1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদের শর্ত শিথিল কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট কিমিখ ও নয়ারকে ঘিরে অনিশ্চয়তা নিয়েই প্রস্তুত হচ্ছে বায়ার্ন হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান খুলনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ রাজধানীতে ‘আন্তর্জাতিক শেফস ডে’ উদযাপন বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে: যুক্তরাজ্য বাংলাদেশ-নেপালের প্রসঙ্গ টেনে ভারতে ‘শাসন পরিবর্তন’ নিয়ে হুঁশিয়ারি আরএসএস প্রধানের নাটোরে দুর্ঘটনা: ছুটিতে ভায়রার বাড়ি যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা, পথে মেয়েসহ মৃত্যু ৭২ ঘণ্টায় দুই বার ঢাকায় ফিফার শীর্ষ কর্তা

কিমিখ ও নয়ারকে ঘিরে অনিশ্চয়তা নিয়েই প্রস্তুত হচ্ছে বায়ার্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

এমনকি আর্সেনালের বিপক্ষে ম্যাচটিতে হয়তো ডাগআউটে থাকতে পারবেন না প্রধান কোচ ভেসোঁ কম্পানিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আর্সেনালের বিপক্ষে বায়ার্ন মিউনিখের প্রথম পছন্দের গোলরক্ষক মানুয়েল নয়ার ও মিডফিল্ডার জসুয়া কিমিখের খেলা নিয়ে অনিশ্চয়তা জেগেছে। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে হয়তো ডাগআউটে থাকতে পারবেন না দলটির প্রধান কোচ ভেসোঁ কম্পানিও।

হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে বুধবার। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে লড়াই।

বেলজিয়ান কোচ কম্পানির শরীরে ভাইরাস আক্রমণ করেছে, এতে তার পা আক্রান্ত হয়েছে। পায়ের হালকা চোটে গত শনিবার লাইপজিগের বিপক্ষে ৬-১ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি নয়ার। গত দুইদিন অবশ্য অনুশীলনে ফিরেছেন তিনি।

আর জার্মান ডিফেন্সিভ মিডফিল্ডার কিমিখ ব্যক্তিগত কারণে অনুশীলন করেননি।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে কম্পানিকে নিয়ে কোনো আশার কথা শোনাতে পারেননি বায়ার্নের সহকারী কোচ অ্যারন ডাঙ্কস।

“ভেসোঁ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তার এখন বিশ্রামের প্রয়োজন।

“তাই তিনি বাড়িতেই আছেন। তার সেরে ওঠার প্রক্রিয়ায় আমরা প্রতিদিন চোখ রাখছি। তবে আলিয়াঞ্জ অ্যারেনায় উপস্থিত থেকে কিংবা না থেকে হোক, তিনি ম্যাচে নিজের ভূমিকা রাখবেন।”

আর নয়ারের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, জানালেন ডাঙ্কস। কিমিখের ব্যাপারটিও একইরকম অনিশ্চিত।

“জসুয়ার বিষয়টি ব্যক্তিগত কারণ। আগামীকাল সে খেলতে পারবে কি না, জানি না।”

বোদো/গ্লিম্টকে ৫-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা দুর্দান্ত করে বায়ার্ন। কিন্তু গত সপ্তাহে তারা শক্তিতে অনেক পিছিয়ে থাকা নরওয়ের ক্লাব ভাইকিংয়ের বিপক্ষে ৩-৩ ড্র করে বসে।

ঘুরে দাঁড়ানোর আসছে লড়াইয়ে নিষেধাজ্ঞার কারণে এমনিতে তারকা মিডফিল্ডার মাইকেল ওলিসেকে পাবে না বায়ার্ন মিউনিখ।

আমেরিকা কি সত্যি ধর্মীয় ফ্যাসিবাদের পথে যাচ্ছে?

প্রবাসী বন্ড ও সমন্বিত উন্নয়ন: সিলেটের সম্ভাবনা ও ভবিষ্যৎ

অনাগত বেতনের আগাম দহন: ২০২৬ নোবেলজয়ীদের তত্ত্বে পে স্কেল ও প্রত্যাশার নোঙর

যুদ্ধ হরমুজে, আগুন ফ্রান্সে: ভূরাজনীতি ও অভ্যন্তরীণ সংকট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ