1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ নারী ফুটবল দল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

ফিফা নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১০৭তম স্থান থেকে ১০৬তম স্থানে উঠে এসেছেন ঋতুপর্ণা চাকমারা। মঙ্গলবার (২০ অক্টোবর) ফিফার প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এ তথ্য উঠে আসে।

এশিয়ান গেমসে টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হারের পর বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে অবনতি হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। উত্তর কোরিয়ার কাছে ১০-০ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারে বাংলাদেশ। দুই ম্যাচে মোট ১৬ গোল হজম করে দলটি।

উত্তর কোরিয়ার বিপক্ষে হারে বাংলাদেশের র‍্যাঙ্কিং পয়েন্ট কমে ০.০৬ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কমে ০.২৮। র‍্যাঙ্কিংয়ে দুই দলের সঙ্গে বাংলাদেশের ব্যবধান প্রায় ১০০ ধাপ হওয়ায় এই হারগুলোর প্রভাব ছিল তুলনামূলক কম।

তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মেয়েরা। এই ড্র থেকে বাংলাদেশের র‍্যাঙ্কিং পয়েন্ট বাড়ে ৪.৬৪। ফলে দলটির মোট পয়েন্ট দাঁড়ায় ১১৭৫.৩৫, যা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যেতে সহায়তা করেছে।

এর আগে গত বছর এশিয়ান কাপের বাছাইপর্বে মিয়ানমারকে হারিয়েই প্রথমবারের মতো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেই জয়ের সুবাদে র‍্যাঙ্কিংয়ের সংশ্লিষ্ট পর্বে উল্লেখযোগ্য উন্নতি করে ফিফার শিরোনামেও জায়গা করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

সাম্প্রতিক কঠিন অভিজ্ঞতার মধ্যেও র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যাওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য স্বস্তির খবর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ