বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেলে (9th Pay Scale 2026 Bangladesh for MPO Teachers) বেতন-ভাতা পাওয়ার বিষয়টি এখন সম্পূর্ণভাবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে তাদের যাবতীয় প্রশাসনিক প্রক্রিয়া ও প্রাথমিক আলোচনা শেষ হয়েছে; ফলে বর্তমান পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের আর পৃথক কোনো করণীয় নেই (MPO Teachers New Pay Scale Implementation Updates)।
দুই মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকসূত্রে জানা গেছে, সরকারি কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন (MPO teacher pay scale gazette notification BD)। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ম্যানুয়াল বা হাতে-কলমে বেতনের হিসাবনিকাশ সম্পন্ন করতে সময় লাগায় পুরো প্রক্রিয়ায় খানিকটা বিলম্ব হচ্ছে।