1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

হৃদরোগে আক্রান্ত হয়ে পটিয়ায় সাবেক ব্যাংক পিয়নের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

| মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২৬ at ১২:১৬ অপরাহ্ণ

​বুকে জমানো কত শত স্বপ্নের একটিও সত্যি হতে দিল না নিষ্ঠুর বাস্তবতা। চার বছরের অবোধ শিশু তানজিম হয়তো এখনো বোঝেনি—তার বাবা আর কোনো দিন তাকে কোলে তুলে গল্প শোনাবেন না। চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তা ও মানসিক যন্ত্রণায় শেষ পর্যন্ত বিদায় নিলেন গাজী মোহাম্মদ হাসেম (৩৩)।

​সোমবার রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া গ্রামের চাকরিচ্যুত সোশ্যাল ইসলামী ব্যাংকের পিয়ন গাজী মোহাম্মদ হাসেম। চাকরিচ্যুত এই ব্যাংক কর্মচারীর অকাল মৃত্যুতে গ্রামের বাড়িতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

​নিহত গাজী মোহাম্মদ হাসেম পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মদন গাজী বাড়ির মৃত আহমদ নবীর ছেলে। তিনি বড়লিয়া ইউনিয়ন গাউছিয়া কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন।

​জানা গেছে, ২০২০ সালে সোশ্যাল ইসলামী ব্যাংকে পিয়ন পদে চাকরিতে যোগ দিয়েছিলেন হাসেম। দীর্ঘ চার বছর দায়িত্ব পালন করলেও গত ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর তাকে চাকরিচ্যুত করা হয়। এতেই তার পরিবারের একমাত্র আয়ের পথটি হুট করে বন্ধ হয়ে যায়।

​চাকরি হারানোর পর থেকেই পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো তার জন্য এক কঠিন সংগ্রামে পরিণত হয়। চার বছরের একমাত্র সন্তান তানজিম আর স্ত্রীর ভবিষ্যৎ কী হবে—এই দুশ্চিন্তায় দিনরাত মানসিকভাবে ভেঙে পড়তেন তিনি।

​নিহতের বড় ভাই মো. কাসেম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “চাকরিটা যাওয়ার পর থেকে তার ভাই পুরোপুরি ভেঙে পড়েছিল। অভাবের তাড়না আর মানসিক যন্ত্রণায় শেষ পর্যন্ত ও জীবনযুদ্ধ থেকে হেরে গেল।”

​উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে এস আলম গ্রুপের বিভিন্ন ব্যাংকের প্রায় ১০ হাজারের অধিক কর্মকর্তা-কর্মচারীকে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়। চাকুরি ফিরে পেতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ