1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

বাংলাদেশের ফাইনালে ওঠার সমীকরণ কী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তবে জয়ই শেষ কথা নয়, মেলাতে হবে নেট রান রেটের হিসেবও। জিম্বাবুয়ের কাছে বড় হেরে যাওয়ায় সমীকরণের মারপ্যাঁচে পড়েছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট হয় দল। সেই হারে পয়েন্ট হারানোর পাশাপাশি নেট রান রেটেও পিছিয়ে পড়ে বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল আফগানিস্তানের কাছে ১৫৮ রানে হেরেছে জিম্বাবুয়ে। উভয় দলের সংগ্রহ দুটি করে পয়েন্ট। বাংলাদেশের ঝুলিতে এখনো কোনো পয়েন্ট জমা পড়েনি। তিন দলের লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল পাবে ফাইনালের টিকিট। শিরোপা নির্ধারণী ম্যাচ মাঠে গড়াবে ২৩ অক্টোবর।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আফগানদের হারালেও ফাইনাল নিশ্চিত হবে না তাদের। জিম্বাবুয়েকে টপকে যেতে হলে নেট রান রেটের ব্যবধানও ঘোচাতে হবে।

বাংলাদেশ আগে ব্যাট করলে আফগানিস্তানকে অন্তত ৪১ রানে হারাতে হবে। অন্যদিকে আফগানিস্তান আগে ব্যাট করলে থাকবে দ্রুত রান তোলার চ্যালেঞ্জ। প্রতিপক্ষের সংগ্রহ অনুযায়ী নির্দিষ্ট ওভারের মধ্যে লক্ষ্য ছুঁতে হবে বাংলাদেশকে। আফগানিস্তান ২০০ রান করলে ৪০.২ ওভারের মধ্যে জিততে হবে। ২২০ রানের লক্ষ্য হলে ৪০.৫ ওভার এবং ২৪০ রানের লক্ষ্য হলে ৪১.১ ওভারের মধ্যে জিততে হবে বাংলাদেশকে।

২৫০ রানের লক্ষ্য তাড়া করতে হলে ৪১.৩ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে বাংলাদেশকে। লক্ষ্য ২৬০ হলে সময় থাকবে ৪১.৪ ওভার, ২৭০ হলে ৪১.৫ ওভার এবং ২৮০ হলে ৪২ ওভার। আফগানিস্তান ৩০০ রান করলে বাংলাদেশকে জিততে হবে ৪২.২ ওভারের মধ্যে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ