1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

রাজশাহীতে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

জনসভা শেষে রাজশাহী ধর্মসভার পূজামণ্ডপ ঘুরে দেখবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে রংপুর থেকে রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকাল ২টা ৫৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ফয়জুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ।

তিনি বিমানবন্দর থেকে নগরীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ে যাবেন। সেখানে জনসভায় বক্তব্য শেষে সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ সারবেন।

এরপর ঐতিহ্যবাহী সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান ও মন্দির রাজশাহী ধর্মসভার পূজামণ্ডপ দেখতে যাবেন প্রধানমন্ত্রী।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম রাজশাহী সফর।

এর আগে প্রধানমন্ত্রী রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। তারপর সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহী আসেন তিনি।

দুর্গাপূজার নবমীতে প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফিরবেন। এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরদিন ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঘুরে দেখার পাশাপাশি মতবিনিময় সভায় অংশ নেন সরকারপ্রধান।

মঙ্গলবারের সফরসূচি অনুযায়ী, রাজশাহীর কর্মসূচি শেষে সেখানকার শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান।

চট্টগ্রামে পৌঁছে জেএম সেন হল ও রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি শেষে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

আমেরিকা কি সত্যি ধর্মীয় ফ্যাসিবাদের পথে যাচ্ছে?

প্রবাসী বন্ড ও সমন্বিত উন্নয়ন: সিলেটের সম্ভাবনা ও ভবিষ্যৎ

অনাগত বেতনের আগাম দহন: ২০২৬ নোবেলজয়ীদের তত্ত্বে পে স্কেল ও প্রত্যাশার নোঙর

যুদ্ধ হরমুজে, আগুন ফ্রান্সে: ভূরাজনীতি ও অভ্যন্তরীণ সংকট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ