1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ

রণবীরের সঙ্গে আইটেম গানে দীপিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৮ Time View

রণবীরের সঙ্গে ‘সার্কাস’ সিনেমায় যোগ দিচ্ছেন তার স্ত্রী দীপিকা পাড়ুকোন। সিনেমাটিতে একটি আইটেম গানে নাচবেন এ অভিনেত্রী।

বলিউডহাঙ্গামা ডটকম জানিয়েছে, জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত সিনেমা ‘সার্কাস’। রোহিত শেঠি পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আরো অভিনয় করছেন জ্যাকিলন ফার্নান্দেজ ও পূজা হেগড়ে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘দীপিকার উপস্থিতিতে সার্কাস সিনেমাটি আরো তারকাবহুল হয়েছে। কিছু ছোট দৃশ্যের পাশাপাশি তাকে একটি আইটেম গানেও দেখা যাবে। তার দৃশ্যগুলো অনেক হাসির হবে।’

১৯৬০ সালে মুক্তি পাওয়া বলিউডের অন্যতম সাড়া জাগানো কমেডি সিনেমা ‘আঙ্গুর’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ‘সার্কাস’। বর্তমানে পুরোদমে সিনেমাটির শুটিং চলছে। চলতি সপ্তাহে শুক্র, শনি ও রবিবার এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন দীপিকা।

সম্প্রতি সকুন বাত্রার একটি সিনেমার শুটিং শেষ করেছেন দীপিকা। এ ছাড়া হৃতিক রোশানের সঙ্গে প্রথমবার ‘ফাইটার’ নামের একটি সিনেমায় জুটি বাঁধছেন তিনি। নাগ অশ্বিনের সিনেমায় প্রভাসের সঙ্গে দেখা যাবে এই অভিনেত্রীকে। এখানেই শেষ নয়, শাহরুখ খানের বিপরীতে ‘পাঠান’ সিনেমায় পর্দায় হাজির হবেন দীপিকা। মুক্তির অপেক্ষায় রণবীর সিংয়ের সঙ্গে তার ‘৮৩’ সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ