1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দায়িত্বরত অবস্থায় পূজামণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজড লক্ষ্মীপুরে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে যুবলীগ নেতাকে অপহরণ, ছাত্রদল নেতা আটক ‘ডার্লিংস’-এ আলিয়ার সহ-অভিনেত্রী দিব্যার মৃত্যু ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৭৩ ফাইনালে ভারতের বিপক্ষে লড়াইয়ের লক্ষ্য বাংলাদেশের ঢাকা-গাজীপুর সড়ক ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার বিদায়ের সুর আর সিঁদুর খেলায় মাতোয়ারা সনাতন ধর্মের নারীরা আখচাষি হিসেবে সরকারি প্রণোদনা নিয়েছেন রাজশাহী-৬ এমপি আবু সাঈদ চাঁদ বিকেবি অফিসার কল্যাণ সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট দল: আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

ভ্যাকসিন উৎপাদনকারীদের প্রতিশ্রুতি পালনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৮ Time View

ভ্যাকসিনের প্রথম ডোজের অপেক্ষায় থাকা বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনকারীদের দেয়া প্রতিশ্রুতি পালনের জন্য তাদের প্রতি আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেসিয়াস বলেছেন, দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণে কোভ্যাক্স প্রস্তুত রয়েছে।

ডব্লিউএইচও অনুমোদিত মাত্র দুটি ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড ভ্যাকসিনের প্রায় ৩৩ কোটি ৬০ লাখ ডোজ এবং ফাইজার বায়োটেকের ১২ লাখ ডোজ এই মাসের শেষের দিকে কোভ্যাক্সের মাধ্যমে জাহাজীকরণ করা হবে।

টেড্রোস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চলতি বছরের শুরুতে আমি ১০০ দিনের মধ্যে বিশ্বের সকল দেশের স্বাস্থ্যকর্মীদের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছি।’

এদিকে সোমবার ডব্লিউএইচও ভারত ও দক্ষিণ কোরিয়ার প্লান্টে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দিয়েছে। এর ফলে এখান থেকেই ফেব্রুয়ারির শেষ নাগাদ কোভ্যাক্সের মাধ্যমে ভ্যাকসিন সরবরাহ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ