1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক বরখাস্ত একের পর এক শীর্ষ কর্মকর্তার বিদায়, এবার পদত্যাগ মার্কিন সেনাবাহিনী সচিবের মেসিহীন বিশ্বকাপের কথা ভাবতেই আক্ষেপ মরিনহোর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ

মিয়ানমারে বিক্ষোভে পুলিশের গুলিতে আহত তরুণীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৩ Time View

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলিতে এক নারী নিহত হয়েছেন। গত সপ্তাহের শুরুতে রাজধানীর নেপিদোতে বিক্ষোভের সময় তার মাথায় পুলিশের গুলি লেগেছিল।

হাসপাতালের বরাতে বার্তা সংস্থা এএফপি ও বিবিসি এমন খবর দিয়েছে।

২০ বছর বয়সী ওই নারীর নাম মিয়া থট থট খিয়াং। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, তাজা গুলিতে তিনি আহত হয়েছিলেন।

গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে হটিয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর নিরাপত্তা বাহিনীর ধরপাকড়ে এ প্রথম কোনো মৃত্যুর খবর এসেছে।

গত ৯ ফেব্রুয়ারি সেনাবিরোধী বিক্ষোভে পুলিশ রাবার বুলেট ছুড়লে তা সহিংস হয়ে ওঠে। তখন তাজা গুলিতে আহত অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

শুক্রবার বেলা ১১টায় মিয়া থট থট খিয়াংয়ের মৃত্যু হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে।

সামরিক বাহিনীর মুখপাত্র ও তথ্যমন্ত্রী জ মিন টুন চলতি সপ্তাহে ওই নারীর গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

আহত হওয়ার পর থেকে প্রতিরোধ আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন শিয়া থট থট খিয়াং। বিক্ষোভকারীদের বড় বড় ব্যানারে তার ছবি দেখা গেছে। তারা ন্যায়বিচার দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ