1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল নতুন পথচলার শুরুতে পরিপূর্ণ ম‍্যাচ খেলার উচ্ছ্বাস স্কালোনির ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও বিশ্রামে রাশিদ-ইব্রাহিম হবিগঞ্জ-মৌলভীবাজার ধর্মঘট: ঢাকা-সিলেট মহাসড়কে আটকা শত শত যানবাহন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নয়াদিল্লির রাস্তায় আক্রমণের শিকার তিন বিচারক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মে, ২০১২
  • ১৭০ Time View

ভারতের রাজধানী নয়াদিল্লির রাস্তায় বৃহস্পতিবার চার মোটরসাইকেল আরোহীর আক্রমণের শিকার হয়েছেন তিন বিচারক। এতে এক বিচারক ও তাদের বহনকারী গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। আহত বিচারক ও চালককে এআইআইএমএস ট্রুমা সেন্টারে নেওয়া হয়েছে।

এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

আহত বিচারকের নাম অজয় গার্গ। তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছে।

বিচারক অজয় গার্গের সঙ্গে একই গাড়িতে আরো দু’জন বিচারক ছিলেন বলে জানা গেছে। তবে ওই দু’জন অক্ষত রয়েছেন।

তিন বিচারকই সাকেত জেলা আদালতে মহানগর হাকিম হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দক্ষিণ দিল্লির একটি রাস্তায় বিচারকদের গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের আরোহীরা ক্রুদ্ধ হয়ে বিচারক অজয় গার্গ ও গাড়িচালককে পাথর দিয়ে আঘাত করে।

লোকজন এগিয়ে এলে আক্রমণকারীরা মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ