1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল নতুন পথচলার শুরুতে পরিপূর্ণ ম‍্যাচ খেলার উচ্ছ্বাস স্কালোনির ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও বিশ্রামে রাশিদ-ইব্রাহিম হবিগঞ্জ-মৌলভীবাজার ধর্মঘট: ঢাকা-সিলেট মহাসড়কে আটকা শত শত যানবাহন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে এবার মুম্বাইয়ের মাফিয়ারা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মে, ২০১২
  • ১৪৩ Time View

ভারতের কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছোটা শাকিলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি ইব্রাহিম টাইগার মেমন নামের দাউদের অপর এক সহযোগীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিনীরা।

দক্ষিণ এশিয়ায় অবৈধ মাদক চোরাচালান ও সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর পাশাপাশি ছোটা শাকিল ও টাইগার মেমনের সঙ্গে কোনো ধরণের অর্থনৈতিক ও বাণিজ্যিক সংশ্লিষ্টতা থেকে বিরত থাকার জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

ভারত বিশ্বাস করে মুম্বাইয়ে ১৯৯৩ সালে সংঘটিত বোমা হামলার সঙ্গে দাউদ ইব্রাহিম জড়িত। এছাড়া দাউদ ইব্রাহিম এখনও পাকিস্তানের মাটিতে অবস্থান করছে বলেও দাবি করছে ভারত।

তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে দক্ষিণ এশিয়ার সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান পদক্ষেপের অংশ হিসেবেই তারা দাউদের সহযোগীদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রেজারি অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে  দাউদ ইব্রাহিমের এই দুই সহযোগীদের মাদক চোরাচালানকারী হিসেবে আখ্যা দিয়ে তাদের সঙ্গে অপরাধী চক্র ডি কোম্পানির যোগাযোগ আছে বলে উল্লেখ করে। পাশাপাশি ডি কোম্পানিকে বিশ্বের অন্যতম কুখ্যাত অপরাধী সংগঠন হিসেবেও অভিহিত করে তারা।

যুক্তরাষ্ট্রের মতে ৫৭ বছর বয়সী ছোটা শাকিল ডি কোম্পানির কার্যক্রমকে সমন্বয় করেন অপর দিকে ৫২ বছর বয়সী টাইগার মেমন ডি কোম্পানির সংঘবদ্ধ অপরাধ পরিচালনাকারী। এছাড়াও তারা অন্যান্য সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত বলেও বিবৃতিতে জানানো হয়।

ইন্টারপোল থেকে ইতিমধ্যেই ছোটা শাকিল ও মেমনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ