1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

ভোটে অশান্ত পরিবেশ যেন সৃষ্টি না হয়: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
  • ৬৮ Time View

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ভোটের আগে পরে শান্ত পরিবেশ বজায় রাখবেন। কোনো অশান্ত পরিবেশ যেন সৃষ্টি না হয়। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, সামরিক সচিব মেজর মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান ও প্রেস সচিব ইহসানুল করিম এসময় উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বংলা গড়তে সবার সহযোগিতা কামনা করে কার্যালয়ের কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ এগিয়ে যাওয়া যেন থেমে না যায় তার দায়িত্ব আপনাদের নিতে হবে।

তিনি বলেন, ‘দেশের মানুষের উন্নয়নে কাজ করছি। মানুষ যাতে ভালো থাকে সে জন্য কাজ করে যাচ্ছি। ১০ বছর টানা ক্ষমতায় থেকে কাজ করায় উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। সাধারণ মানুষও বুঝতে পারছে তার জীবনমান উন্নয়ন হচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করেছি। এ বর্ষটি আমরা ভালোভাবে পালন করতে চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ