1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে প্রচারণা শুরু প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮
  • ৮৯ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা ও মোনাজাতের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১২ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা।

তার ছোট বোন শেখ রেহানাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তারা। বিকেলে নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা। তার এই নির্বাচনী সফরে কোটালীপাড়ায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

জনসভায় গোপালগঞ্জের ১৬টি ইউনিয়ন ও পৌরসভা থেকে লক্ষাধিক লোকসমাগম হবে বলে জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এর আগে সকাল সাড়ে আটটায় গণভবন থেকে সড়কপথে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা।

যাত্রাপথে বিভিন্ন স্থানে রাস্তার দুপাশে জমায়েত হয়ে আওয়ামী লীগ সভাপতিকে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। আগামীকাল বৃহস্পতিবার ফিরতি পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী, পাটুরিয়া, মানিকগঞ্জ, ধামরাই, সাভারসহ ১০টি নির্বাচনী এলাকায় প্রচারণায় অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ