1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাচ্ছেন বুধবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
  • ১০২ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১২ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে।

ওই ফ্যাক্স বার্তায় জানানো হয়, বুধবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২ টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছবেন। দুপুর ১২ টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেবেন।

দুপুর ২ টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

ওইদিন রাতে তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। পরের দিন বৃহস্পতিবার সকাল ১০ টায় টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ