1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সংসদ নির্বাচন: মার্কা পেয়ে প্রচারে প্রার্থীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ৯৫ Time View

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। সোমবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশন এবং জেলা প্রশাসকরা তাদের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। মূলত প্রতীক পাওয়ার পর থেকেই প্রচারণা শুরু করেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

এবারের নির্বাচনে নিবন্ধিত ৩৯টি দলই অংশ নিয়েছে। এছাড়া দুই শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) সংসদ নির্বাচনের জন্য ৬৪টি প্রতীক সংরক্ষণ করেছে। এরমধ্যে ৩৯টি নিবন্ধিত দলকে নিজস্ব এবং স্বতন্ত্র প্রার্থীদের অবশিষ্ট প্রতীকগুলো থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী, প্রতীক পেয়েই প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় আনুষ্ঠানিকভাবে নামতে পারেন। প্রচার কাজ বন্ধ হবে ২৮ ডিসেম্বর মধ্য রাত ১২টায়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টি সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে। সব মিলিয়ে দেড় হাজারের মতো প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে নির্বাচনী মাঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ