1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সবাই ভালো থাকবেন: মন্ত্রিসভার শেষ বৈঠকে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৮৮ Time View

মন্ত্রিসভার শেষ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে জনগণ ভোট দিয়ে বিজয়ী করলে নতুন সংসদ গঠন হবে। এরপর নতুন মন্ত্রিসভা গঠন হবে। নতুন মন্ত্রিসভা গঠন হলে কারা সেখানে আসবেন, সেটি এখন বলাও সম্ভব হবে না। সকলে ভালো থাকবেন- এই কামনা করছি। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। বৈঠকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন প্রধানমন্ত্রী। একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিসভায় অনির্ধাতি আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা প্রার্থী হয়েছেন। এ কারণে সবাই নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটের কাজে ব্যস্ত থাকবেন। আর মন্ত্রিসভার বৈঠক করা সম্ভব হবে না। এটি ছিল বর্তমান বছরে মন্ত্রিসভার ৩০তম বৈঠক।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী জানান, শেখ হাসিনা বলেন, ‘সোমবার আমাদের (মন্ত্রিসভা) শেষ বৈঠক। এরপর মন্ত্রিসভার আর কোনো বৈঠক হবে না। সবাই নিজ নিজ এলাকায় চলে যাবেন নির্বাচনী কাজে। আর দেখা হবে না। আগামীতে জনগণ যাকে ভোট দেবে অর্থাৎ জনগণ কাকে ভোট দেবে এটা তারাই জানেন। পরবর্তীতে নতুন সংসদ হবে, নতুন কেবিনেট হবে, সেখানে কারা আসবে সেটা তো এখনই বলা যায় না, সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ