1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

এমপি বদির গাড়িতে দুর্বৃত্তদের ‘গুলি’

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ১০৯ Time View

কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের ক্ষমতাসীন দলের আলোচিত সাংসদ আবদুর রহমান বদির গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়ির কাচ ভেঙ্গে আহত হয়েছেন গাড়িচালক।

শুক্রবার (৩০ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় এই হামলা চালানো হয় বলে জানা গেছে।

এমপি বদির ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন জানান, উখিয়া থেকে টেকনাফ যাওয়ার পথে দুর্বৃত্তরা এমপির গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গাড়ির কাচ ভেঙে যায়। ড্রাইভার সামান্য আহত হয়েছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, এমন ঘটনা শুনেছি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ