1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রধানমন্ত্রীও এখন নতুন প্রকল্পের ভিত্তি স্থাপন করতে পারবেন না: ইসি সচিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ৯০ Time View

বর্তমান সরকারের অধীনে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দৃড় প্রতিজ্ঞ নির্বাচন কমিশন, সেই লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন নতুন কোনো উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

ইসি সচিব বলেন, উন্নয়ন প্রকল্পে নতুন করে বরাদ্দ না করার বিষয়ে সরকারকে চিঠি পাঠানো হয়েছে। পুরনো প্রকল্পে অর্থ ছাড় করায় বাধা না থাকলেও নতুন কোনো প্রকল্প গ্রহণ, অনুমোদন ও অর্থ বরাদ্দ করা যাবে না। কেউ কোনো ভিত্তিপ্রস্তরও স্থাপন করতে পারবেন না। এমনকি প্রধানমন্ত্রীও এ ধরনের কাজ করতে পারবেন না।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয়কে আমরা নির্দেশনা দিয়েছি যে, নির্বাচনকে কেন্দ্র করে নতুন কোনও প্রকল্প যাতে গ্রহণ না করা হয়। যেগুলো চলছে সেগুলো চলমান থাকবে। কিন্তু ভোটকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড, ভিজিডি প্রদান বা টিন বিতরণ, ভিজিএফ কার্ড দেওয়া, মানুষকে সহযোগিতা করা— এগুলো যাতে না করা হয়।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার ও সবার জন্য সমান সুযোগ তৈরি করতে নির্বাচন কমিশন বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বিশেষ সভায় বসবে বলেও এ সময় জানান ইসি সচিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ