1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে মুক্তি পেলো ‘শেখ হাসিনা অ্যা ডটারস টেল’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮
  • ৮৯ Time View

চট্টগ্রামে আজ থেকে মুক্তি পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ‘অ্যা ডটারস টেল চলচ্চিত্র। আজ শুক্রবার সকাল ১১ টায় নগরীর ফিনলে স্কয়ারের সিনেপ্লেক্সে প্রদর্শনী শুরু হয় বহুল প্রত্যাশিত ডকু-ড্রামা শেখ হাসিনা: অ্যা ডটারসটেল।

৭০ মিনিট দৈর্ঘের এই তথ্যচিত্রে শেখ হাসিনাকে একজন মমতাময়ী মা, স্নেহময়ী বোন এবং দায়িত্বশীল একজন জনপ্রতিনিধি হিসেবে তুলে ধরা হয়েছে। একজন নেত্রী ও একজন যোগ্য বঙ্গবন্ধুর কন্যা হয়ে উঠার এই পথটা কতটা কঠিন ও সংগ্রামের সেটিই ফুটে উঠেছে।

উদ্বোধনী শো টি দেখতে ফিনলে স্কয়ারের সিনেপ্লেক্সে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী সহ বেশ কজন রাজনীতিবিদ, পেশাজীবি নেতা ও বিশিষ্টজনরা। বিপুল আগ্রহ নিয়ে ৭০ মিনিট দৈর্ঘের এই তথ্যচিত্র দেখতে এসেছেন তরুণরাও।

সিনেপ্লেক্স সিলভার স্ক্রীনের দুটি হল প্লাটিনাম ও টাইটিনিয়ামে যথাক্রমে সকাল ১১ টা ও রাত ৯ টায় আগামী ১ সপ্তাহ চলবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ‘অ্যা ডটারস টেল চলচ্চিত্রটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ