1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নির্বাচন ১ সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮
  • ৮৩ Time View

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগে এই তারিখ ২৩ ডিসেম্বর থাকলেও আজ সোমবার দুপুরে তারিখ পরিবর্তন করে পুন:তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সোমবার(১২ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ পুন:তফসিল ঘোষণা করা হয়।

পুনঃতফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর। আগের তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৯ নভেম্বর।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত আজ সিদ্ধান্ত জানানো হবে বলে বলেছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। গতকাল রবিবার (১১ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন তিনি।

তারও আগে বিকেল সাড়ে ৩টায় ভোট গ্রহণের তারিখ পেছানোর অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি দেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী। এ ছাড়া বিকেলে নির্বাচন কমিশনের কাছে ভোট এক মাস পেছানোর লিখিত দাবি জানান ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

অপরদিকে রবিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলাকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অধিকাংশ রাজনৈতিক দল ও জোটের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) ভোটের তারিখ পিছিয়ে দিলে আপত্তি করবে না আওয়ামী লীগ।

উল্লেখ্য, গত ৮ই নভেম্বর (বৃহস্পতিবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা প্রথম তফসিল ঘোষণা করেন।

ঐ তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৯ নভেম্বর (সোমবার), বাছাই ২২ নভেম্বর (বৃহস্পতিবার), মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)। ভোটগ্রহণ করার কথা ছিল ২৩ ডিসেম্বর (রবিবার)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ