1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২১ নভেম্বর

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ৮৩ Time View
পবিত্র ঈদে মিলাদুন্নবী ২১ নভেম্বর
Crescent moon with hanging lamps Islamic Festival concept form lines and triangles, point connecting network on blue background. Illustration vector

দেশের আকাশে ১৪৪০ হিজরি বর্ষের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে ১০ নভেম্বর শনিবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসাবে ২১ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হবে।

শুক্রবার (৯ নভেম্বর) জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান।

সভায় ১৪৪০ হিজরি বর্ষের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব খলিলুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব হামিদ জমাদ্দার, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নজরুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, ঢাকা জেলার এডিসি (সাধারণ) শহিদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মুসলমানসহ বিশ্বের শান্তিকামী মানুষের কাছে ১২ রবিউল আউয়াল দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্ব সাম্য ও মানবতার বার্তাবাহী বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। এটি তার ওফাত দিবসও। দিনটিকে মুসলিম বিশ্ব পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটি পালিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ