1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

যেকোন দিন নির্বাচনকালীন সরকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮
  • ৯৬ Time View

যেকোন দিন নির্বাচনকালীন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে এ সরকারে টেকনোক্র্যাট মন্ত্রীরা থাকছেন না বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান। দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংবাদ সম্মেলন হয়।

এসময় তিনি আরও জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল সকাল থেকেই দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে গণভবনে যে সংবাদ সম্মেলন করার কথা ছিল তা আগামী দু’একদিন পরে করবেন। তাঁর সংবাদ সম্মেলনের দিনক্ষণ সময়মতো জানিয়েছে দেয়া হবে।

অন্যদিকে, আগামীকাল শুক্রবার নির্বাচনকালীন সরকার গঠন করা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারে নতুন কেউ অন্তর্ভুক্ত হবে না। আর টেকনোক্র্যাট চার মন্ত্রীর পদত্যাগপত্র এখনও গ্রহণ করা হয়নি। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করলে তারা মন্ত্রিসভা থেকে বাদ পড়বেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ