1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

‘অধিকার’ এর নিবন্ধন বাতিল করলো ইসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮
  • ৮৮ Time View

নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত সংগঠন ‘অধিকার’ এর নিবন্ধন বাতিল করা হয়েছে। সোমবার সংস্থাটির নিবন্ধন বাতিল করে ইসি।

অধিকার নির্বাচন কমিশনে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন করলেও এটি মানবাধিকার সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। নিবন্ধন বাতিলের সিদ্ধান্তের বিষয়টি মঙ্গলবার জানিয়ে সংস্থার সভাপতিতে চিঠি দিয়েছে ইসি।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনে স্থানীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন পাওয়ার পূর্বশর্ত হলো সংস্থাটিকে সংবিধিবদ্ধ কোনও প্রতিষ্ঠান অথবা এনজিও ব্যুরোতে নিবন্ধিত হতে হবে। অধিকার (নিবন্ধন নং-১৪)-এর এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০১৭ এর ৬-এর-২ উপধারা অনুযায়ী নির্বাচন কমিশন নিবন্ধিত স্থানীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিল করা হলো।

তবে মাত্র ৪ মাস আগে সংস্থাটি ইসির শর্ত মেনে কাগজপত্র জমা দিয়ে পর্যবেক্ষকের নিবন্ধন নবায়ন করেছে।

সাধারণত, কোনো সংস্থার নিবন্ধন বাতিল করতে হলে বাতিলের আগে ইসি থেকে অভিযোগের বিষয়ে নোটিশ দেয়ার কথা। নোটিশ প্রাপ্তির ৫ দিনের মধ্যে সংস্থাটিকে শুনানির জন্য আবেদন করতে হয়। এরপর ইসির সিদ্ধান্ত ৭ দিনের মধ্যে সংস্থাটিকে অবহিত করা হয়। কিন্তু অধিকারের নিবন্ধন বাতিলের ক্ষেত্রে ইসি কোনও ধরনের শুনানির সুযোগ দেয়নি বলে অভিযোগ করেছে সংস্থার কর্মকর্তারা।

এ বিষয়ে নির্বাচন এস এম আসাদুজ্জামান বলেন, অধিকার এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত নয়। এছাড়া তাদের কাগজপত্রে অনেক ঘাটতি রয়েছে। তাই তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ