1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮
  • ৯৩ Time View

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

বুধবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ প্রদানের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।’

প্রধান নির্বাচন কশিনারের ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গতকাল বুধভার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে বৈঠকে সিইসি বলেন, ‘আপনারা জানেন, আমরা এর আগেও সংসদ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের সঙ্গে বৈঠক করেছি। আমাদের সব প্রস্তুতি রয়েছে। আশা করি, কাল তফসিল ঘোষণা করা হবে।’

এরশাদের জাতীয় জোট, এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্ট এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ ইসির পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার তফসিল ঘোষণায় পক্ষে বলে এলেও বিএনপিকে নিয়ে গঠিত কামাল হোসেনের ঐক্যফ্রন্ট সমঝোতার আগে তফসিল ঘোষণা না করার দাবি জানিয়ে আসছে।

সংবিধান অনুযায়ী ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতার কথা তুলে ধরে গত মঙ্গলবার সিইসি বলেছিলেন, এর বাইরে তারা যেতে পারব না।

তিনি বলেন, সব রাজনৈতিক দল চাইলে কমিশন হয়ত সংবিধান নির্ধারিত সময়ের মধ্যে থেকে ভোটের সময়সূচি কয়েকদিন পেছানোর কথা ভাবতে পারে, কিন্তু নির্বাচন পেছানোর সুযোগ নেই।

সাধারণত তফসিল ঘোষণা থেকে ভোট পর্যন্ত ৪০-৪৫ দিন সময় লাগে। সর্বশেষ দশম সংসদ নির্বাচনে ৪২ দিন সময় রেখে ভোটের তফসিল হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ