1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮
  • ৮৬ Time View

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এদিন বেলা ১১টার দিকে সিইসির ভাষণ রেকর্ড করবে বিটিভি ও বাংলাদেশ বেতার। পরে সন্ধ্যা ৭টায় রেডিও ও টেলিভিশনে একযোগে সেই ভাষণ প্রচার করা হবে।

জানা গেছে, সিইসি তার ভাষণে আগামী নির্বাচনে সব দলকে অংশগ্রহণের আহ্বান জানাতে পারেন। এছাড়া বর্তমান কমিশনের সফলতা, নির্বাচন নিয়ে ইসির দৃঢ়তা, নির্বাচন উপলক্ষে নেয়া গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্তের কথাও জানাবেন সিইসি।

এদিকে বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপের ফলাফল জানাতে সংবাদ সম্মেলন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে তফসিল ঘোষণার কারণে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

এর আগে বুধবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। তার আগে সকালে নির্বাচন কমিশন সভায় তফসিলের বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ